মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

হিলিতে ট্রেন থামানোর দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৩২ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি : দিনাজপুরের ঐতিহ্যবাহী হিলি রেলস্টেশনের আধুনিকায়ন ও আন্ত:নগরসহ সকল ট্রেন থামানোর দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বীর মুক্তিযোদ্ধার। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাকিমপুর উপজেলা কমান্ডের আয়োজনে হিলি রেলওয়ে স্টেশনে রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।

এতে বক্তারা বলেন, হিলি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, সরকার প্রতিবছর শত শত কোটি টাকা রাজস্ব পাচ্ছে এই বন্দর থেকে। এছাড়াও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ব্যবসা বানিজ্য চিকিৎসাসহ নানা কাজে প্রতিদিন দুদেশের মাঝে ৫শতাধিক মানুষ যাতায়াত করে থাকেন। হিলি রেলস্টেশন দিয়ে প্রতিদিন ১১টি ট্রেন যাতায়াত করলেও ১টি লোকাল ও দুটি আন্ত:নগর ট্রেনের ১টি যাওয়ার সময় অপরটি আসার সময় স্টপেজ রয়েছে। এতে করে চলাচলে চরম দুর্ভোগে সহ রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। তাই রেলস্টেশনটির আধুনিকায়ন ও আন্ত:নগরসহ সকল ট্রেনের স্টপেজ এর দাবী জানাচ্ছি।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপির অনুলিপি পৌরমেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সামছুল আলম, তোফাজ্জল হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দুল মোতালেবসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit