বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার থেকে তিনদিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১১০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আগামীকাল রবিবার থেকে টানা তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চারলেন সড়কের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রবিবার সকাল ছয়টা থেকে ৩ আগস্ট সকাল ছয়টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড। ফলে জেলাবাসী তিনদিন চরম দুর্ভোগে পড়বে। গত ২৩ জুলাই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড, প্রধান কার্যালয় কুমিল্লার প্রধান উপ-মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়। ইতিমধ্যেই সংশ্লিষ্টদের পক্ষ থেকে তিনদিন গ্যাস না থাকার বিষয়ে ব্যাপক মাইকিং করা হচ্ছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কের চারলেন মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে। চারলেন সড়কের ইউটিলিটি শিফটিং (উপযোগিতা হস্তান্তর) এর আওতায় সদর উপজেলার ঘাটুরা টিবিএস থেকে পুনিয়াউট নতুন বাইপাস পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃক ছয় ইঞ্চি, চার ইঞ্চি, তিন ইঞ্চি, এক ইঞ্চি ও তিন থেকে চার ইঞ্চি ব্যাস ও চার বারের চাপের গ্যাস পাইপলাইনের হক-আপ ও কমিশনিং এর কাজ করা হবে। সড়কের পাশ থেকে গ্যাস পাইপলাইন নিরাপদ দূরত্বে স্থানান্তরের কাজ হবে। ওই তিনদিন ব্রাহ্মণবাড়িয়া সদর এবং সরাইলের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit