বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক  সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার রাঙামাটিতে ৩ মাস কিস্তি বন্ধের নির্দেশ, তবু পাহাড়ে আদায়:বন্যার্তদের প্রশ্ন! সরকারি নির্দেশনা কি মাঠেই আটকে? দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩ দিনাজপুরে কর্মরত ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি॥

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক গাপটিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
 
বুধবার রাতে এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলে ৪০ রান করেন গাপটিল। তার ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিলো। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান গাপটিল।
 
১১৬ ম্যাচের ১১২ ইনিংসে ৩৩৯৯ রান গাপটিলের। ১২৮ ম্যাচের ১২০ ইনিংসে ৩৩৭৯ রান রোহিতের।
 
সবচেয়ে বেশি রানের তালিকায় তৃতীয়স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৯৯ ম্যাচের ৯১ ইনিংসে ৩৩০৮ রান করেছেন কোহলি।

গাপটিল ও রোহিতের মধ্যে রানের পার্থক্য মাত্র ২০ রানের। খুব শীঘ্রই হয়তো গাপটিলকে টপকে শীর্ষস্থান দখলে নিবেন রোহিত। কারন শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি শুরু করছে ভারত। 

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit