মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করার মতো আইনি এখতিয়ার তার প্রশাসনের নেই বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এ বিষয়ে তিনি মার্কিন কেন্দ্রীয় (ফেডারেল) সরকারকে এগিয়ে আসার ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় মামদানি বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু এখানে এলে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতার পরোয়ানা কার্যকর করার কোনো সুযোগ নিউইয়র্ক সিটির রয়েছে কিনা, তা আমাদের প্রশাসন প্রচলিত আইনের আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে।’ 

তিনি আরও বলেন, ‘এটি এখন স্পষ্ট যে এই পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি এখতিয়ার আমাদের নেই। তবে কেন্দ্রীয় সরকারের সেই ক্ষমতা রয়েছে; আমি তাদের আইসিসিতে যোগ দিয়ে এই পরোয়ানা বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।’ 

নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালে জানিয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের প্রাণঘাতী হামলার পর গাজায় পরিচালিত ইসরাইলি সামরিক অভিযানে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু দায়ী বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে। 

অন্যদিকে, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহু যোগ দিলে তাকে কোনো গ্রেফতারের মুখোমুখি হতে হবে না বলে সোমবার (২০ জুলাই) স্পষ্ট প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ভিডিও বার্তায় মামদানি আরও বলেন, ‘চোখ, হৃদয় ও বিবেক আছে এমন যে কারো উচিত তার (নেতানিয়াহু) ঘটানো ভয়াবহ ধ্বংসযজ্ঞ অনুধাবন করা এবং এটি বোঝা যে তার স্থান বিচারালয়ে—যা আমি আগেও বলেছি।’ 

তিনি আরও যোগ করেন, ‘আইসিসির অভিযুক্ত অন্য যেকোনো ব্যক্তির ক্ষেত্রে আমি যেমনটা মনে করি, ঠিক তেমনই নেতানিয়াহুকেও গ্রেফতার করা এবং তার অপরাধের বিচার হওয়া উচিত বলে আইসিসির সিদ্ধান্তের সঙ্গে আমি একমত।’ 

তবে নেতানিয়াহুর দপ্তর মামদানির এই বক্তব্য ও অবস্থানকে প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) একটি ‘ক্যাঙ্গারু কোর্ট’ (প্রহসনের আদালত) হিসেবে আখ্যায়িত করেছে। 

সূত্র: আল আরাবিয়া  

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit