রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় রিয়াল মাদ্রিদের দাপট

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপে গোলের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বড় পরিসরের এই আসরে নতুন নতুন রেকর্ডের পাশাপাশি গোলদাতাদের তালিকায়ও দেখা গেছে কয়েকটি চমক। তবে একক ক্লাব হিসেবে সবচেয়ে বেশি গোল এসেছে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কাছ থেকে।

এবারের বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা মোট ২২টি গোল করেছেন। এর মধ্যে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেই করেছেন ১০ গোল, যা তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার মর্যাদা দিয়েছে। এছাড়া ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম করেছেন ৭ গোল, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ৪টি এবং তুরস্কের আর্দা গুলের করেছেন ১টি গোল।

ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদের পরেই রয়েছে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। তাদের খেলোয়াড়রা বিশ্বকাপে মোট ১৫টি গোল করেছেন। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের ফুটবলারদের গোলসংখ্যা ১৩।

তবে পুরো আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলের কৃতিত্ব পেয়েছেন বার্সেলোনার ফেরান তোরেস। ফাইনালে তার একমাত্র গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন।

লিগভিত্তিক হিসাবে এগিয়ে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এই লিগের খেলোয়াড়রা এবারের বিশ্বকাপে করেছেন ৭৯টি গোল, যা পুরো টুর্নামেন্টের ৩০৮ গোলের প্রায় ২৫ দশমিক ৬ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ গোল এসেছে স্পেনের লা লিগা থেকে—৪১টি। এরপর রয়েছে জার্মান বুন্ডেসলিগা (২৫), ফ্রান্সের লিগ আঁ (২৩) এবং ইতালিয়ান লিগ (২২)।

৪৮ দলের বর্ধিত ফরম্যাটে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ শুধু অংশগ্রহণের দিক থেকেই নয়, গোলের হিসাবেও স্মরণীয় হয়ে থাকল। আর সেই গোলবন্যায় সবচেয়ে বড় ছাপ রেখেছে রিয়াল মাদ্রিদের তারকারা।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit