সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

দিনাজপুরে কর্মরত ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View
মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলায় কর্মরত অসুস্থ ৭ জন পুলিশ সদস্যের চিকিৎসা ব্যয় নির্বাহে মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম ।গতকাল ২১ শে জুলাই জেলা পুলিশ সুপার কনফারেন্স রুমে এই আর্থিক সহায়তার চেক প্রদার করা হয।
এ সময় পুলিশ সুপার মহোদয় অসুস্থ পুলিশ সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ ও সার্বিক সুস্থতা নিশ্চিত করা দিনাজপুর জেলা পুলিশের অন্যতম অঙ্গীকার। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের প্রতিটি পর্যায়ে জেলা পুলিশের সদস্যরা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করে চলেছেন।

তাই তাঁদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা জেলা পুলিশের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit