রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তামিম

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। টানা দুই ম্যাচে ফিফটি করে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন। র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ হাসান ও শেখ মেহেদিও।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত হালনাগাদ র‍্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তানজিদ। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনিই বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাংকিংধারী টি-টোয়েন্টি ব্যাটার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৭০ গড়ে ১৪০ রান করেন বাঁহাতি এই ওপেনার। অন্যদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ রানের ইনিংস খেলে ৯ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন ওপেনার সাইফ হাসান।

তবে ৩ ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন তাওহীদ হৃদয়। বোলারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজনের। তবে অবনতি হয়েছে দুই অভিজ্ঞ বোলার নাসুম আহমেদ আর মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে পেসার তাসকিন আহমেদ ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৯ নম্বরে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit