রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

পাকিস্তান দূতাবাসের কোনও অসৎ উদ্দেশ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : নিজেদের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা জুড়ে পাকিস্তান হাইকমিশনের ফেসবুকে প্রকাশিত ছবিটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে এর পেছনে পাকিস্তানের কোনো অসৎ উদ্দেশ্য নেই বলেও জানিয়েছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এমন ছবির পেছনে পাকিস্তান হাইকমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। তারপরও এটি তারা সরিয়ে ফেলবে বলে আশা প্রকাশ করছি।’’

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ডিএইচ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘‘আমরা তাদের বলেছি, এটি বাদ দিলেই ভালো হয়। আমরা আশা করি, তারা আমাদের কথা শুনে এটি সরিয়ে ফেলবে।’’

শনিবার সন্ধ্যায় বিষয়টি জেনেছেন বলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘পাকিস্তান হাইকমিশন বলছে যে, তাদের দেশের পতাকা এবং অন্য দেশের পতাকা একসঙ্গে মিলিয়ে তারা এ ধরনের ছবি তৈরি করে থাকে। এ ধরনের পতাকা তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকাসহ অন্যান্য দেশেও তারা ব্যবহার করেছে।’’

বাংলাদেশের পতাকা নীতিমালার লঙ্ঘন সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমাদের আপত্তি থাকলে নিশ্চয়ই পাকিস্তান দূতাবাস বিষয়টি প্রত্যাহার করবে। আমরা বলেছি যে, বিষয়টি আমাদের পছন্দ না।’’

পরে রোববার বেলা সাড়ে ১২টার দিকে পাকিস্তান হাই কমিশনের ফেসবুক পেইজের কভার থেকে ছবিটি সরিয়ে দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit