বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে অধিকার ও সহাবস্থান ইস্যু ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২২০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে সিভিল সোসাইটি, গণমাধ্যম এবং অন্যান্য জনগণের সাথে অধিকার ও সহাবস্থান ইস্যু ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত।গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা সুজাপুরস্থ এনডিএফএর সভাকক্ষে অধিকার ও সহাবস্থান ইস্যু ভিত্তিক সেমিনারে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি কলম্বাস মার্ডী। এতে প্রধান অতিথি হিসেবে ও প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বক্তব্য রাখেন নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন- এনডিএফ এর দিনাজপুরের মোঃ মেজবাউল সরকার।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান এ দেশের আদিবাসী জনগোষ্ঠীর আজ নানা সমস্যায় জরজরিত তার মধ্যে বড় সমস্যা ভূমি সমস্যা। তাদের ভূমি আজ বে-দখল করা হয়েছে এবং হচ্ছে। অর্থনৈতিক ও সামাজিক দিক সহ অন্যান্য দিকেও তারা অন্যায্যতার শিকার হচ্ছে। অথচ আদিবাসীদের কাছে ভূমি জীবন, ভূমি অস্তিত তাই আদিবাসীদের ন্যায দাবি আদায় হচ্ছে না। তারা সমাজে কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। এতে বক্তব্য রাখছেন ফুলবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উপজেলা ম্যানেজার নিকানুর বাস্কে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোম কিস্কু, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন। সেমিনারে পৌরসভা ও কাজিহাল ইউনিয়ন পরিষদ বাদে ৬টি ইউনিয়নের এনডিএফ এর সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উপজেলা ম্যানেজার নিকানুর বাস্কে। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit