সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

স্বামীর ‘পরাণ’ দেখতে সিনেমা হলে পরীমণি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে এই নায়িকা কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে অনাগত সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন। একমাস পরেই রাজ-পরীর ঘরে আলোকিত করে আসবে তাদের প্রথম সন্তান।

এমন এক সময়ে স্বামীর আমন্ত্রণে সাড়া দিয়ে সিনেপ্লেক্সে এসেছেন পরীমণি। একসঙ্গে বসে দেখেছেন ঈদের সাড়া জাগানো সিনেমা ‘পরাণ’। 

শনিবার (২৩ জুলাই) রাজধানীর সনি স্কয়ার সিনেপ্লেক্সে আসেন এই নায়িকা। এই প্রথমবার দর্শক সারিতে বসে স্বামীর সিনেমা দেখলেন তিনি।

এ প্রসঙ্গে পরীমণি বলেন, প্রথমবার রাজের সিনেমা দেখতে এলাম। মনে হচ্ছে আমার সিনেমা মুক্তি পেয়েছে। বেশ ভালো লাগছে দীর্ঘদিন পর দর্শক ঈদের সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহমুখী হয়েছেন। দর্শকদের কাছে অনুরোধ রেখে বলতে চাই যে, আপনারাই সিনেমার প্রাণ। তাই প্রেক্ষাগৃহে এসে বেশি বেশি সিনেমা দেখুন। 

‘পরাণ’ ঈদের দিন ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দর্শক চাহিদার কারণে বর্তমানে ৫৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit