শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

চৌগাছায় ট্রাকে কেড়ে নিলো ছোট ভাইয়ের প্রাণ, বড় ভাই আহত

এম এ রহিম চৌগাছা, যশোর ।
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১২৮ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ট্রাকে কেড়ে নিলো নাহিদ হোসেন (৭) নামে এক ছোট ভাইয়ের প্রাণ। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বড়ভাই শামীম হোসেন (১০) আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার হাকিমপুর-বারোবাজার সড়কের চন্দ্রপাড়া বাজার মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহত দুই ভাই উপজেলার হাকিমপুর ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাহাদুর রহমান মন্ডলের ছেলে।

শনিবার জাহিদ হাসান বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামালা দায়ের করেছেন যার নং ২১। স্থানীয়রা জানান, হাকিমপুর-বারোবাজার সড়কের চন্দ্রপাড়া বাজার থেকে দুই ভাই বাইসাইকেলে বাড়ীতে ফিরছিলো। এ সময় তারা চন্দ্রপাড়া বাজারের চন্দ্রপাড়া-বারোবাজার সড়কের জৈনক ঠান্ডু মিয়ার চায়ের দোকানের সামনে পৌঁছালে হাকিমপুর থেকে ঝিনাইদহের কালীগঞ্জের উদ্দেশ্যে যাওয়া একটি ট্রাক তাদের চাপাদেয়। যার নাম্বার- (ঢাকা মেট্রো-ট-১৬-৭৩৩৩)।

শামীম হোসেন বাইসাইকেল থেকে সকের পাশে পড়ে যায়। এ সময় সাইকেলের পিছনে বসে থাকা ছোট ভাই নাহিদ হোসেন ট্রাকের চাকার নিচে পড়ে। এতে তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। জনতার ডাকচিৎকার দেখে ঘাতক ট্রাকটি ফেলে চালক দৌড়ে পালিয়ে যায়। চৌগাছা থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে রেখেছেন। এ দিকে শনিবার পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই জানাযা শেষে পারিবারিক কবরস্থানে নিহত নাহিদ হোসেন মরাদেহ দাফন করা হয়। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit