রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

সোহানের নেতৃত্বাধীন দলকে মুশফিকের পূর্ণ সমর্থন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না মাহমুদ উল্লাহ রিয়াদের। ওই সিরিজে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে বিশ্রাম দিয়েছে বিসিবি। সোহানের নেতৃত্বাধীন তরুণ দলটার প্রতি পূর্ণ সমর্থন আছে মুশফিকের।

জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণার পর নিজের ভেরিফাইড পেইজে সোহানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। ক্যাপশনে লিখেছেন, জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক হওয়ায় সোহানকে অভিনন্দন। এই তরুণ দলটার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। আমার দৃঢ় বিশ্বাস, আসন্ন সিরিজে এই দলটা ভালো করবে, ইনশাল্লাহ। ’

kalerkantho

হজে যাওয়ায় মুশফিক সর্বশেষ উইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন। অবশ্য টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকলেও জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে আছেন মুশি। টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পারভেজ হোসেন ইমন। শুক্রবার ঢাকার একটি হোটেলে মাহমুদউল্লাহর সঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও জাতীয় দলের নির্বাচক প্যানেলের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল : মুনিম শাহরিয়ার, এনামুল হক, নুরুল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit