রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

নাফিসা কামালের ভূয়সী প্রশংসা করলেন ব্যারিস্টার সুমন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালের ভূয়সী প্রশংসা করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন,  কত সুন্দর কুমিল্লার আপা, টিভিতে দেখি, ভেবেছিলাম আজ ওনাকে সরাসরি দেখব, কিন্তু আমার কপাল খারাপ ওনাকে দেখলাম না। ’

শুক্রবার বিকালে কুমিল্লার লালমাই মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন সুমন। 

এ সময় ক্রিকেটের মতো ফুটবলেও অর্থায়ন করতে নাফিসা কামালকে অনুরোধ করেন তিনি।

নাফিসা কামালের সাংগঠনিক প্রতিভার প্রশংসা করে ব্যারিস্টার সুমন বলেন, ‘আপনাদের (দর্শক) মাধ্যমে উনার (নাফিসা কামাল) কাছে সালাম দিয়ে গেলাম। আমি উনাকে অনুরোধ করব, আপা আপনি যে পরিমাণ মেধা আর শ্রম ক্রিকেটের জন্য ব্যয় করেন, তার অর্ধেক ফুটবলের জন্য ব্যয় করলে আপনার তিনটা উপজেলা ফুটবলে সারাদেশকে নেতৃত্ব দিবে।’

এ সময় অনুষ্ঠানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস দাশ, সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলুসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফুটবলকে হৃদয়ে লালন করেন ব্যারিস্টার সুমন। এ কথা সবার জানা। 

নিজ অর্থায়নে হবিগঞ্জে ‘ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি’ একটি সংস্থাও গড়েছেন সুমন। ফুরসত মিললেই নিজ ক্লাবের ছেলেদের নিয়ে মাঠে নেমে পড়েন এ ব্যারিস্টার। 

প্রত্যন্ত অঞ্চলের ৮০ জন তরুণ ও উদীয়মান ফুটবলাররা এ একাডেমিতে প্রশিক্ষণ নেয়। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে এবং ফুটবলের উন্নয়নের লক্ষ্যে ফুটবল একাডেমি চালু করেছেন বলে জানিয়েছেন ব্যারিস্টার সুমন।

ফুটবলে বাংলাদেশের দিন দিন অধপতন চলছে তা ঠেকাতে এ খেলায় ক্রিকেটভক্ত নাফিসা কামালকে অর্থলগ্নির পরামর্শ দিলেন সুমন।

কিউএনবি/অনিমা/ ২৩.০৭.২০২২/দুপুর ১২.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit