রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

প্রোটিয়াদের ৮৩ রানে গুটিয়ে সমতায় ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো বাটলারের দল। ইংলিশ বোলারদের তোপে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।

শুক্রবার রাতে ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৯ ওভারে ২০১ রান করে ইংলিশরা। 

তারাও পড়েছিল প্রোটিয়া বোলারদের তোপে। ভেজা পিচের সুবিধা কাজে লাগিয়ে ১২ ওভারের মধ্যে ৭২ রানে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। 

তবে লিয়াম লিভিংস্টোন আর লোয়ার অর্ডারের স্যাম কুরান দারুণ দুটি ইনিংস খেলেন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন লিয়াম লিভিংসটন। এছাড়া স্যাম কারেন ৩৫ আর জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ২৮ রান। 

ডোয়াইন প্রিটোরিয়াস ৬ ওভারে ৩৬ রান খরচায় একাই নেন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার এনরিচ নরকিয়া আর তাবারেজ শামসির।

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আদিল রাশিদ, মইন আলি ও টাপলিদের বোলিং তোপে মাত্র ৮৩ রানে অল-আউট হয় দক্ষিণ আফ্রিকা। 

৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা। ২৭ রানে তারা হারায় ৫ উইকেট। টপ অর্ডারের চার ব্যাটারের মধ্যে জানেমান মালান, রসি ভ্যান ডাসেন আর এইডেন মার্করাম এই তিনজন শূন্য রানে আউট হন।

শেষ পর্যন্ত ২০.৪ ওভারেই ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। 

হেনরিক ক্লাসেন ৪০ বল খেলে ৩৩ রান না করলে আরও বড় লজ্জায় পড়তে হতো সফরকারীদের।

রাশিদ তিনটি, মইন আলি ও রেস টপলি নেন দুটি করে উইকেট।

কিউএনবি/অনিমা/ ২৩.০৭.২০২২/সকাল ১১.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit