রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

মাহমুদউল্লাহ অধ্যায় শেষ, আসছে বড় পরিবর্তন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন জিম্বাবুয়ে সফরের দল এখনও ঘোষণা করেনি বিসিবি। দলটা নিয়ে দেন-দরবার চলছে বিস্তর। তবে শনিবার বিকেলেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। 

কারণ এদিন দুপুরেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিশ্বস্ত সূত্রের খবর, বাংলাদেশ টি-টোয়েন্টি দলে আসছে বড়সড় পরিবর্তন। বিশেষ করে নেতৃত্বের পরিবর্তন। এই ফরম্যাটের অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

শুধু নেতৃত্বই নয়, টি-টোয়েন্টি দলে জায়গাও হারাচ্ছেন তিনি। কারণ দলের হারের সঙ্গে তার পারফরম্যান্স সন্তোষজনক নয়। এই ফরম্যাটে গত ১৩ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র একটি ম্যাচ।

বৈঠক শেষে সন্ধানাগাদ আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সূত্র জানায়, টেস্টের পর ক্ষুদে সংস্করণে অধিনায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে সাকিব আল হাসানের হাতে। তার ডেপুটি হবেন নুরুল হাসান সোহান।

জানা গেছে, ক্যারিবিয়ান থেকে চুপিসারে দেশে ফিরেছেন সাকিব। এখন মাগুড়া থেকে এখন ঢাকাতেই অবস্থান করছেন তিনি। তার সঙ্গে বিসিবি সভাপতির এ সংক্রান্ত কথাও হয়েছে। বিসিবি চায়, জিম্বাবুয়ে সফর থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তার হাতে তুলে দিতে। 

কিন্তু সাকিব চান, এশিয়া কাপ থেকে অধিনায়কত্ব করতে। জিম্বাবুয়ে সফরে যেতে চান না তিনি। কারণ আগেই এই সফর থেকে ছুটি নিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

এমনও হতে পারে, সাকিব না গেলে জিম্বাবুয়ে সফরে সোহানকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করে পাঠাবে বিসিবি।

প্রাথমিকভাবে জিম্বাবুয়ে সফর পর্যন্ত মাহমুদউল্লাহকে অধিনায়ক রাখার চিন্তা হয়েছিল বটে। তবে সেটাও এখন বাতিল হয়ে গেছে। তাই নেতৃত্বে মাহমুদউল্লাহ অধ্যায় শেষ হয়ে আসছে, এমনটা বলাই যায়।

সূত্রের দাবি, মাহমুদউল্লাহ-মুশফিককে ছেঁটে ফেলে নেতৃত্বে সাকিব-সোহান জুটি গড়ে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল গড়ে ফেলেছেন নির্বাচকরা। এখন বোর্ড সভাপতির অনুমোদন শেষে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা শুধু বাকি।

উল্লেখ্য, ২০১৮ সালে সাকিবের চোটের কারণেই পাঁচ ম্যাচের জন্য অধিনায়কত্ব পেয়েছিলেন মাহমুদউল্লাহ। পরে ২০১৯ সালে সাকিব নিষিদ্ধ হলে পাকাপাকিভাবে রিয়াদের কাঁধেই দায়িত্ব তুলে দেয়া হয়। মাহমুদউল্লাহর অধীনেই সবচেয়ে বেশি ৪৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, পেয়েছে সর্বোচ্চ ১৬টি জয়।

এছাড়া অধিনায়ক হিসেবে ৪৩ ম্যাচের ৪২ ইনিংসে ২৩.০০ গড়ে মাহমুদউল্লাহর রান ৭৮২, স্ট্রাইকরেট ১১২.৬৮, সর্বোচ্চ ৫২। অধিনায়ক হওয়ার আগের ৭৫ ম্যাচে ৬৮ ইনিংসে ২৩.৭৯ গড়ে ১২৬১ রান করেছেন তিনি, স্ট্রাইকরেট ১২১.৩৬, সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit