রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

শেষ টেস্টের আগে পাকিস্তান দলে দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেসক্ :আবদুল্লাহ শফিকের মহাকাব্যিক ইনিংসের সুবাদে গল টেস্টে ঐতিহাসিক জয়ে পেয়ে শ্রীলংকার বিপক্ষে ১-০ তে এগিয়ে পাকিস্তান। হোয়াইটওয়াশের লক্ষ্যে ২৪ জুলাই দ্বিতীয় ও শেষ টেস্টে ফের লঙ্কানদের মুখোমুখি হবে বাবর আজমরা। তবে তার আগেই দুঃসংবাদ এলো পাকিস্তান শিবিরে।  হাঁটুর ইনজুরিতে পড়ে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দলটির পেস আক্রমণের প্রধান অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিবৃতিতে বলা হয়, ‘প্রথম টেস্টের চতুর্থ দিনে পাওয়া হাঁটুর ইনজুরিতে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন শাহীন শাহ আফ্রিদি।  টেস্ট থেকে ছিটকে গেলেও দলের সঙ্গেই থাকবেন এই পেসার।’২২ বছর বয়সি এই পেসারের পরিবর্তে একাদশে কে ঠাঁই পাবেন সেটি এখনও নিশ্চিত করেনি পিসিবি।

এদিকে ইনজুরির সংকটে পড়েছে শ্রীলংকা শিবিরেও। আঙ্গুলের ইনজুরিতে শেষ টেস্টে মাঠে নামা হচ্ছে না লঙ্কান স্পিনার মাহেশ থিকসানার। তার পরিবর্তে দলে ডাক পড়েছে আরেক স্পিনার লাকশিথা মানাসিংঘের।

তথ্যসূত্র: ক্রিকইনফো

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit