শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

চৌগাছায় ঘেরে গ্যাস ট্যাবলেটে মাছ নিধন দুই লাখ টাকার ক্ষতি

এম এ রহিম চৌগাছা(যশোর) 
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৬২৬ Time View

এম এ রহিম চৌগাছা(যশোর)  : যশোরের চৌগাছায় শওকত আলী নামে এক মাছ চাষীর মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শওকত আলী পৌর এলাকার বেলেমাঠ গ্রামের মৃত লবাই মন্ডলের ছেলে। বুধবার রাতে পৌরসভার ৩ নং ওয়ার্ডের জিওয়লগাড়ি এলাকার মাছের ঘেরে এই ঘটনা ঘটে।জানা যায়, মাছ চাষী শওকত আলী ৩ বিঘা ভেঁড়ি লিজ নিয়ে মাছ চাষ করেন। ভেড়িতে কয়েক লাখ টাকার মিশ্র মাছ ছিল। তিনি আশা করেছিলেন এ মাছ বিক্রি করে লাভবান হবেন। কিন্তু দুর্বৃত্তদের দেয়া গ্যাস ট্যাবলেটে সব মাছ মরে শেষ হয়ে গেছে।মাছ চাষি শওকত আলী বলেন, আমার মাছের ভেঁড়িতে দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট দিয়েছে। যার ফলে ভেঁড়ির সব মাছ মরে ভেসে উটেছে। আজ সকালে মাঠে কাজে আসা এক ব্যাক্তি আমাকে মেবাইলে এ খবর দেন। ওই ভেড়িতে সরেজমিনে গিয়ে দেখাযায় যে ছোট-বড় সকল মাছ মরে ভেসে উঠছে। এ সময় খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সোহেল রানা উজ্জ্বলসহ এলাকার নারী পুরুষ যুবকরা ভেড়ির পাড়ে দাড়িয়ে মাছ মরা দৃশ্য দেখচ্ছেন।

মাছ চাষি শওকত আলী আরো বলেন, এলাকায় কারও সাথে তার কোনো বিরোধ নেই। নিজ গ্রাম বেলেমাঠ ও জিওয়লগাড়ি পাশাপাশি হওয়ায় উভয় গ্রামের সব মানুষের সাথেই আমার সু¤পর্ক রয়েছে। কে কি কারণে আমার এই ক্ষতি করেছে তা আমার জানার বাইরে। আমি মূলত মাছচাষ করেই সংসার চালায়। বছরে দুইবার ভেঁড়ি থেকে মাছ বিক্রি করি। জমির লিজ ও মাছ চাষের খরচ খরচা বাদ দিয়ে যা থাকে তা দিয়েইচলে আমার সংসার।ভেড়ির পাড়ে দাড়িয়ে থাকা আনিচুর রহমান, রজিনা বেগম সহ স্থানীয়রা জানান, শওকত আলী এক জন ভালোমানুষ তিনি কারো সাথে গোরোযোগ করেন না। আমাদের জানা মতে কারো সাথে তার শত্রুতা নেই।পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা উজ্জ্বল বলেন, যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

কিউএনবি/অনিমা/ ২১.০৭.২০২২/সকাল ১১.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit