বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

ব্রিটেনে চতুর্থ দফার ভোটেও এগিয়ে ঋষি সুনক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ঋষি সুনক। বরিস জনসনের আসনে বসার জন্য তার নিজের দল কনজারভেটিভ পার্টিতেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। সেখানে চতুর্থ দফার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন দেশের সাবেক অর্থমন্ত্রী সুনক।

প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন বিদ্রোহী সাংসদ কেমি বাডেনোচ। ফলে এখন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে রয়েছেন তিন জন। প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য চতুর্থ দফায় ভোট দিয়েছেন কনজারভেটিভ পার্টির সদস্যরা।

নিজের দলের ১১৮ জন আইনসভা সদস্যের ভোট পেয়েছেন সুনক। প্রধানমন্ত্রী পদে চূড়ান্ত প্রার্থী হতে গেলে সুনকের দরকার নিজের দলের ১২০ জন আইনসভা সদস্যের সমর্থন। অর্থাৎ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির যত জন সাংসদ রয়েছেন, তাঁদের এক তৃতীয়াংশের সমর্থন।

সোমবারের ভোটে আইনসভার ১১৫ জন সদস্য সুনককে ভোট দিয়েছিলেন। সেখান থেকে চতুর্থ দফায় তার ভোট বেড়েছে। সোমবারের ভোটে বাণিজ্য মন্ত্রী পেনি মরডুয়ান্ট পেয়েছিলেন ৯২টি ভোট। বিদেশ সচিব লিজ ট্রাস পেয়েছিলেন ৮৬টি ভোট। তবে অনেকেরই আশঙ্কা, কেমি লড়াই থেকে ছিটকে যাওয়ায় তার ভোট পাবেন ট্রাস। সে ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit