মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

পুলিশের সকল স্থাপনায় বিদ্যুৎ ব্যবহার সীমিত রাখার নির্দেশ আইজিপির

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ সাশ্রয়ে পুলিশের সব স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এছাড়া জ্বালানি সংকটের বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনার্থে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য সকল পুলিশ ইউনিটকে নির্দেশনা প্রদান করেছেন তিনি। আজ বুধবার বেলা একটায় পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা প্রদান করেন আইজিপি। ‘আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি’ প্রধানমন্ত্রীর এ আহবান মেনে চলার জন্য সকল পুলিশ সদস্যের প্রতি অনুরোধ জানান তিনি।

আইজিপি বলেন, জাতীয় স্বার্থে দেশের কল্যাণে আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সসহ বাংলাদেশ পুলিশের সকল স্থাপনায় বৈদ্যুতিক বাতি এবং এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন। তিনি দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন। সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit