বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে শিক্ষাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১২৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : মোবাইল ব্যাংকিংয়ে আসা শিক্ষার্থীদের উপবৃত্তি, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতার টাকা অভিনব কৌশলে আত্মসাতের অভিযোগ উঠেছে দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দঊষান গ্রামের মাদ্রাসার শিক্ষক ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ি মোঃ নিজাম উদ্দিন এর বিরুদ্ধে। এ প্রসঙ্গে সাংবাদিকদের লিখিত অভিযোগের মাধ্যমে জানান স্থানীয় বাসিন্দা মোঃ বিল্লাল মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দঊষান রেজিঃ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিন শিক্ষকতার পাশাপাশি ওই বাজারে ফার্মেসী ও মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করেন। এই সুযোগ কাজে লাগিয়ে রমরমা প্রতারণার করছেন বলে অভিযোগ স্থানীয়দের। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীদের মোবাইলে আসা উপবৃত্তির টাকা, বিধবা নারীদের ভাতা, পঙ্গু ভাতার নিয়মিত নিজাম উদ্দিনের দোকানে উত্তোলন করেও সঠিক হিসাব পাচ্ছেন না গ্রাহকগন। প্রায় সময়ই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা আসলেও গ্রাহকদের অর্ধেক টাকা দিয়ে নানা কৌশলে বাকী টাকা হাতিয়ে নেন অভিযুক্ত নিজাম উদ্দিন। ওই এলাকার শিক্ষার্থী ও বিভিন্ন ভাতা প্রাপ্ত ব্যাক্তিগণ মোবাইল থেকে টাকা উত্তোলনের জন্য দোকানে গেলে কৌশলে নিজাম উদ্দিন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যায়। এছাড়া ভূয়া নাম ব্যবহার করে মামরাসার উপবৃত্তির টাকাও আত্মসাৎ করছে প্রতিনিয়ত।

ভুক্তভোগী আব্দুল হানিফ বলেন, আমরা গরীব মানুষ, লেখাপড়া জানি না। মোবাইলের বিষয়ে কিছুই বুঝি না। আমার সন্তানের উপবৃত্তির টাকা তুলতে দোকানে গেলে আমায় ১ হাজার টাকা আমাকে দেয়। পরে স্কুলের শিক্ষক আমায় জানায়, আমার মেয়ের উপবৃত্তি একহাজার পাচশত শত টাকা আসছে। পরে এলাকাবাসীদের সাথে নিয়ে ওই দোকানে গিয়ে বললে তারপর নিজাম উদ্দিন ৫ শত টাকা ফেরত দেয়। এছাড়াও অনেক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে এই প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানায়।

অর্থ আর্তসাৎ নিয়ে শিক্ষক নিজাম উদ্দিনের সাথে কথা বল্লে তিনি বলেন, কতিপয় কিছু ব্যক্তি আমাকে হেও প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ দিয়েছে। কোন সময় গ্রাহকদের টাকা রাখিনা। ৫শত টাকা ফেরতের বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, অভিযোগটির সত্যতা রয়েছে। লোকটি এলাকার মানুষের সাথে প্রতারণা করে আসছে। অনেক মানুষ ইতিমধ্যে আমাকে এই অভিযোগের ব্যাপারে অবগত করেছেন। আমি তাদের উর্ধ্বতন প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানোর জন্য বলেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit