রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

রাশিয়ার কাছে ‘কখনোই’ ড্রোন বিক্রি না করার ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছে কখনো নিজেদের তৈরি বায়রাকতার টিবি-২ ড্রোন বিক্রি করবে না তুরস্কের ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়রাকতার। গণমাধ্যম সিএনএনের কাছে এমনটি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও। তুরস্কের তৈরি ২০টি বায়রাকতার টিবি-২ ড্রোন কিনেছে ইউক্রেন। আর তাদের এসব ড্রোন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করে বেশ সাফল্য পেয়েছে ইউক্রেনের সেনারা। 

সোমবার সিএনএনের সঙ্গে দেওয়া সাক্ষাতকারে বায়রাকতারের সিইও হালুক বায়রাকতার বলেন, ইউক্রেন বর্তমানে (রুশ) আগ্রাসন এবং অসামঞ্জস্য আক্রমণের মুখে আছে। আর এ কারণে রাশিয়ার কাছে আমরা তাদের উৎপাদিত ড্রোনগুলো বিক্রি করব না। সিএনএনের উপস্থাপক জুলিয়া চেটার্লি বায়রাকতারের সিইওকে আবারও প্রশ্ন করেন তারা কি রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করবেন?

পুনরায় করা এ প্রশ্নের জবাবে সিইও হালুক বায়রাকতার বলেন, আমরা তাদের (রাশিয়াকে) এখন পর্যন্ত কোনো কিছু দেইনি। আর আমরা কখনো তাদের কোনো কিছু সরবরাহ করব না। কারণ আমরা ইউক্রেনকে সমর্থন করি। আমরা তাদের সার্বভৌমতাকে সমর্থন করি। তাদের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখার প্রচেষ্টাকে সমর্থন করি। 

সূত্র: আল জাজিরা, সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit