রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন কারাগার থেকে সমর্থকদের কী বার্তা দিলেন মাদুরো ফ্রান্সে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগোবে আজ রোনালদোও কী মেসির মতো হতে চান? বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বৃষ্টি উপেক্ষা করে সিন্ধুরমতি মেলায় হাজারো মানুষের ঢল, আজ সমাপনী কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

আশুগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে ‘কিশোরের’ মৃত্যু

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৩৮ Time View
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে শনিবার দুপুরে মো. হিমেল মিয়া (১৫) নামে এক ‘কিশোরের’ সলিল সমাধি হয়েছে। হিমেল জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মো. জজ মিয়ার ছেলে। ঈদ উপলক্ষে আশুগঞ্জে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলো হিমেল। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান মৃত্যুর এ খবরটি নিশ্চিত করেছেন। 

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. নুরুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঈদ-উল আযহার দুইদিন আগে বাহাদুরপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে হিমেল। শনিবার দুপুরে খালাতো ভাইদের নিয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে হিমেল পানিতে তলিয়ে যায়। পরে এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজি  করে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে আশুগঞ্জ মেডিল্যাব হসপিটালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit