সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা এইচএসসি পরীক্ষা জুনে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর রেকর্ড দাম পাওয়া গ্রিনকে বোলিং করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ কেকেআর সরকারি খরচে ৪ লাখ ৬০ হাজার মামলায় আইনি সহায়তা পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ফুটসাল মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’ স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ২১টি টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৭৯ Time View
বাদল আহাম্মদ খান  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন ট্রেনের ২১টি টিকিটসহ মো. কামরুল মিয়া (৩২) নামে এক কালোবাজারি গ্রেপ্তার হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অভিযানে কামরুল গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়া কামরুল ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মৌড়াইলের মো. আজিজ মিয়ার ছেলে। তার কাছ থেকে পাওয়া ২১টি টিকিটে ৪০টি আসন ছিলো। তার কাছে টিকিট বিক্রির ১২৫০ টাকাও পাওয়া যায়। এ ঘটনায় কামরুলের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরএনবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরএনবি আখাউড়া চৌকির অফিসার ইনচার্জ আবু সুফিয়ান ও ব্রাহ্মণবাড়িয়ার ইউনিট ইনচার্জ মো. জিল্লু মিয়ার নেতৃত্বে রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কালোবাজারিতে রেলওয়ের টিকিট বিক্রির সময় কামরুলকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। পরে আরএনবি কর্মকর্তা আবু সুফিয়ান বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit