সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা এইচএসসি পরীক্ষা জুনে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর রেকর্ড দাম পাওয়া গ্রিনকে বোলিং করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ কেকেআর সরকারি খরচে ৪ লাখ ৬০ হাজার মামলায় আইনি সহায়তা পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ফুটসাল মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’ স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দ

হলোখানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে জয়ন্তী উৎসব

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১০৪ Time View

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত হলোখানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্কুলটিতে চলছে দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব। স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। সকালে বিদ্যালয় মাঠে শান্তির পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন-সাবেক এমপি, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. জাফর আলী। নবীন-প্রবীনরা জাতীয় সংগীত পরিবেশেন করে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়।

পরে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ । মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আইনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার নায়ক রায়, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরনবী সরকার, হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী মিঞা প্রমূখ। উল্লেখ্য, হলোখানা দ্বি মুখী উচ্চ বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit