বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জয়পুরহাটের তিলকপুরে ট্রেনের বগি লাইনচ্যুত প্রায় ৬ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩২৬ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি :  পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর একতা এক্সপ্রেস ট্রেন জয়পুরহাটের তিলকপুর ষ্টেশনে ঢোকার আগ মুহুর্তে একটি বগি লাইনচ্যুত হয়ে পশ্চিমাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় জয়পুরহাট ও সান্তাহার ষ্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়ে। পড়ে ঈশ^রদি থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধারের পর প্রায় ৬ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান,শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জয়পুরহাটের তিলকপুর রেলস্টেশনে ঢোকার আগ মুহুর্তে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটির ৯ নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

এতে জয়পুরহাটের সাথে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।এ সময় আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস,জয়পুরহাটে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ও সান্তাহারে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ও চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পরে দুর্ভোগে পড়েন ট্রেনযাত্রীরা।খবর পেয়ে ইশ্বরদি থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে সাড়ে ৫ ঘন্টা চেষ্টার পর দূর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করলে বেলা সাড়ে ১১ টার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি বলেন, ঈদের ছুটি শেষে ঢাকাগামী অতিরিক্ত যাত্রীদের ভারে এ দূর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা করা হচ্ছে।এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্য তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬.০৭.২০২২/বিকাল ৪.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit