সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে নিজেকে সরিয়ে নিতে চান বিল গেটস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৬১ Time View

ডেস্কনিউজঃ বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস আবারও সম্পত্তি দানের ঘোষণা দিয়েছেন। এই সম্পত্তি দান করলে তিনি শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়বেন। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস তার সম্পত্তি থেকে ২০ বিলিয়ন ডলার দান করবেন। যা ব্যবহার করা হবে জনকল্যাণমূলক কাজে। খবর বিবিসি।

২০১০ সাল থেকে জনকল্যাণমূলক কাজে তিনি তার সম্পত্তি দান করে আসছেন। এই দানের পর থেকেই তার সম্পদের পরিমান আরও বাড়তে থাকে।

ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুযায়ী, বর্তমানে বিল গেটসের কাছে ১১৮ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। এ মাসেই তিনি তার ফাউন্ডেশনে আরও সম্পত্তি দান করবেন। ফলে ধনীর তালিকা থেকে তিনি বাদ পড়বেন। ২০০০ সালে তিনি ও তার সাবেক স্ত্রীর নামে এ ফাউন্ডেশন করা হয়।

বিল গেটস এক টুইট বার্তায় বলেন, বৃহৎ এই দাতব্য সংস্থার বার্ষিক সহযোগিতার পরিমাণ ২০২৬ সালের মধ্যে ৫০ শতাংশ বেড়ে ৬ বিলিয়ন থেকে ৯ ডলারে উন্নীত হবে। আর এর অর্থ খরচ করা হবে করোনা মহামারি, ইউক্রেন এবং জলবায়ু সংকট মোকাবিলায়।

আরও পড়ুন: টিকটকে চালু হচ্ছে নতুন ফিচার, গুরুত্ব পাবে মানসম্পন্ন কনটেন্ট

ফোর্বসের তথ্যানুযায়ী ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন বিল গেটস। এছাড়া ২০১৩ থেকৈ ২০১৭ পর্যন্ত তিনি আবারও শীর্ষস্থান দখল করেন।

তবে ২০১৭ সালের পর বিল গেটসের স্থান দখল করে নেয় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এছাড়া ২০২২ সালে এ স্থান দখল করে নেয় টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

কিউএনবি/বিপুল/১৪.০৭.২০২২/ রাত ১১.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit