রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

ওয়ানডেতে ‘হ্যাটট্রিক’ করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ফরম্যাটে মাঠে নামলেই জ্বলে উঠে বাংলাদেশ। যেখানে সাকিব বাহিনী আর মাহমুদউল্লাহ বাহিনীর ভরাডুবি দেখতে দেখতে সমর্থকরা অভ্যস্ত হয়ে পড়ছেন, সেখানে তামিমের নেতৃত্বাধীন ৫০ ওভারের দলটি হেসেখেলে প্রতিপক্ষকে হারাচ্ছে ধারাবাহিকভাবেই।পারফরম্যান্স আর পরিসংখ্যানই বলে দিচ্ছে ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশ কতটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

বুধবার ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছেন টাইগাররা।

উইকেটের হিসাবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়গুলোর একটি। এর আগে চারবার প্রতিপক্ষকে ৯ উইকেটে হারানোর কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ।

২০০৬ সালে কেনিয়া, জিম্বাবুয়ে ২০১৫ এবং ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছেন টাইগাররা।

শুধু তাই নয়, এই প্রথমবারের মতো দেশের বাইরে হ্যাটট্রিক (টানা তিনটি) ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ডও গড়েছে বাংলাদেশ।

চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জেতেন টাইগাররা। তার আগে বিদেশ সফর ছিল জিম্বাবুয়েতে। গত বছরের জুলাইয়ে সে সিরিজে ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ।

কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/সকাল ১১.২৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit