শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ  গড়তে সরকার বদ্ধপরিকর –  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি? ‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যতিক্রমী উদ্যোগ, লালমনিরহাটে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

বিপুল পরিমাণ ‘ভাড়াটে সেনা’ হত্যার দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সেনারা গত তিন সপ্তাহে ইউক্রেনে যুদ্ধ করতে আসা বিপুল পরিমাণ ভাড়াটে সেনাকে হত্যা করেছে। যার মধ্যে রয়েছেন ২৩ জন ব্রিটিশ। মঙ্গলবার নিজেদের নিয়মিত ব্রিফিংয়ে এমন দাবি করে রুশ মন্ত্রণালয়। তবে তারা তাদের দাবির কোনো প্রমাণ উত্থাপন করেনি। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন দাবি করেছিল তাদের হয়ে ২০ হাজার ভাড়াটে সেনা যুদ্ধ করতে এসেছে। আসলে এ দাবিটি সত্যি নয়। রাশিয়ার দাবি, ইউক্রেনে ভাড়াটে সেনার সংখ্যা ২ হাজার ৭০০ জন। এদিকে বিপুল পরিমাণ ভাড়াটে সেনাকে হত্যার বিষয়ে রাশিয়া বলেছে, ১৬৬ জন পোলিশ (পোল্যান্ড) ভাড়াটে সেনাকে মিশিয়ে দেওয়া হয়েছে।

জর্জিয়া থেকে আসা ভাড়াটে সেনাদের ৫০ জনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যুক্তরাজ্য হারিয়েছে আরও ২৩ জনকে। এছাড়া গত তিন সপ্তাহে রোমানিয়ার ২১ জন ও কানাডার ১৫ জন ভাড়াটিয়াকে সেনাকে হত্যা করা হয়েছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩০তম মার্চেন্ডাইজ ব্রিগেডের ১৮০ জন সেনাকে হত্যা ও সাতটি ড্রোন ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit