শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

ব্যাংক-পুঁজিবাজার খুলছে কাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৫১ Time View

ডেস্কনিউজঃ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার থেকে খুলছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজার। কাল থেকে পূর্ণ‌দিবস খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার। সাধারণ সময়সূ‌চি অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। তবে ব্যাংকের অফিস খোলা থাক‌বে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ।

গতকাল রোববার দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি সাধারণ ছুটি ছিল। যদিও ঈদের ছুটির আগের দিন ছিল সাপ্তাহিক ছুটি শুক্রবার। ফলে বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আগামীকাল অফিস করবেন কর্মজীবীরা।

এদিকে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় খুব একটা কর্মব্যস্ততা থাকে না। এদিন সহকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেন খুব একটা হয় না।

ঈদের আগে গত সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বিভিন্ন এলাকায় ব্যাংক খোলা ছিল। ওই দুই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখাগুলোতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত লেন‌দেন হয়। কোরবা‌নির পশুর হাটের ব্যবসায়ী‌দের নির্বিঘ্নে ব্যাংক লেন‌দে‌নের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্র ও শনিবার শিল্প সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখা হয়েছিল।

কিউএনবি/বিপুল/১১.০৭.২০২২/রাত ১০.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit