শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হারল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : গলে দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৪০ রানে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। আজ টেস্টের চতুর্থ দিনে ১৯০ রানে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। তবে লঙ্কানদের দারুণ বোলিংয়ে অজিদের ইনিংস গুটিয়ে যায় ১৫১ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে ভুগিয়েছেন বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়া।

এবারও ৬ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া মহেশ থিকসানা ও রমেশ মেন্ডিস ২টি করে উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার পক্ষে মার্নাস লাবুশানে সর্বোচ্চ ৩২ রান করেছেন। এছাড়া উসমান খাজা ২৯ ও ডেভিড ওয়ার্নার ২৪ রান করেন। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৬৪ রান করেছিল। এর জবাবে ৫৫৪ রান করে শ্রীলঙ্কা। ইনিংস পরাজয় এড়াতে দ্বিতীয় ইনিংসে অজিদের করতে হতো ১৯০, কিন্তু কামিন্সবাহিনী গুটিয়ে যায় ১৫১ রানে। শ্রীলঙ্কার এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতায় শেষ হলো।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit