বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় পদ্মা সেতু পার হয়েছে প্রায় ২৩ হাজার গাড়ি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ের মধ্যে সেতু দিয়ে চলাচল করেছে ২২ হাজার ৭০৩ টি যানবাহন। শুক্রবার (০৮ জুলাই) বেলা ১২ টায় মুঠোফোনে এ তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন। তিনি বলেন, পদ্মা সেতু দিয়ে নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করছে। গতকাল বৃহস্পতিবার সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ২২ হাজার ৭০৩ টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, জাজিরা প্রান্তে কোন যানবাহনের চাপ নেই। তবে মাওয়া প্রান্তে সকাল ১১ টার পর কিছু টা চাপ তৈরি হয়েছে। এদিকে কুরবানির ঈদকে সামনে রেখে পদ্মা সেতু দিয়ে পারাপার হচ্ছে গরুর গাড়িও। যাত্রীবাহী বাস কোন প্রকার ভোগান্তি ছাড়াই অল্প সময়ে দক্ষিণ অঞ্চল তথা শরীয়তপুর থেকে ঢাকা পাড়ি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন গরু ব্যবসায়ী ও বাসের চালকরা।

শরীয়তপুর পুলিশ সুপার মো:  আশরাফুজ্জামান বলেন, সেতু এলাকায় কোন প্রকার চাঁদাবাজি করতে না পারে সেই লক্ষ্যে কাজ করছে পুলিশ। পাশাপাশি জেলার বিভিন্ন গরুর হাট বাজারে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, গতবছরের তুলনায় এ বছর নির্বিঘ্নে নিশ্চিন্তে ব্যবসায়ীরা গরু হাট বাজারে নিয়ে বিক্রি করছেন। কোন প্রকার ভোগান্তি ছাড়াই জাজিরা টোল প্লাজা দিয়ে পার হচ্ছে হাজার হাজার পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি। কেউ চাঁদাবাজি করতে আসলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit