শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম

বন্যার্তদের মধ্যে নিসচা সিলেট মহানগর শাখার ঈদ উপহার সামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩৪৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের পালপুর, আলিনগর, নোয়াগাঁও ও হেংলাকান্দি গ্রামে শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু। তিনি বলেন নিসচা সড়ক দুর্ঘটনা রোধের পাশাপাশি বন্যাদুর্গত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে। নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে সারা দেশে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন নিসচা’র শাখা সংগঠন গুলো। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিসচা’র এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, আইন সম্পাদক হোসেন আহমদ, জালালাবাদ যুব উন্নয়ন ফোরামের সভাপতি জামাল খান, সদস্য শাহেদ, সামসুল ইসলাম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit