শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম

শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩,৮৭৯ টি পরিবারকে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার প্রদান

শহীদ এম.পি আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীসঙ্গল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৩৬ Time View

শহীদ এম.পি আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীসঙ্গল প্রতিনিধি : (মৌলভীবাজার) পবিত্র ঈদুল আযহা সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে বিজিএফ এর চাল ও শ্রীমঙ্গল উপজেলায় বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ হতে জি,আর, শিশু খাদ্য, গো খাদ্য প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) ২০২২ ইং সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নে অনুমিত হিসাব সম্পর্কিক সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৮৭৯ টি দরিদ্র পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল প্রদান করেন। সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. দুদু মিয়ার সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, প্যানেল চেয়ারম্যান মহসিন আহমেদ,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল,শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সহসম্পাদক মামুন আহম্মেদ সহ আওয়ামী লীগ যুবলীগ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া নেতৃবৃন্দ প্রমুখ।এছাড়াও চাল বিতরণে সদর ইউনিয়নের সকল নারী-পুরুষ ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit