মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার, ‘খারগ দ্বীপ’ কি হাতছাড়া হচ্ছে ইরানের মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিং স্টেশনে নিরাপত্তাসহ যে ৮ দাবি জানাল পাম্প ব্যবসায়ীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল

২৩ জুলাই বেনাপোল পৌর বিএনপি’র সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৩৭ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : আগামী ২৩ জুলাই যশোরের বেনাপোল পৌর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৬ জুলাই বুধবার বেনাপোল পৌর ৯টি ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠনের লক্ষে সভাপতি/ সাধারন সম্পাদক/ সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশী ৩৪ জন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে সভাপতি পদে ১১জন, সাধারন সম্পাদক পদে ১১জন ও সাংগঠনিক সম্পাদক পদে ১২ জন ফরম তুলেছেন।বেনাপোল পৌর বিএনপি’র আহবায়ক নাজিম উদ্দিনের বেনাপোল অফিসে বসে ফরম বিতরনের দলীয় কার্যক্রম পরিচালনা করে বেনাপোল পৌর বিএনপি’র আহবায়ক নাজিম উদ্দিন ও যুগ্ম আহবায়ক মোঃ শাহাব উদ্দিন।

এ সময় বেনাপোল পৌর বিএনপি’র বিভিন্ন নেতা কর্মি তাদের সহযোগিতা করেন। ফরম বিতরন শেষে এ দিন সন্ধায় আনুষ্ঠিানিক ভাবে ফরম জমা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি মনোনীত প্রধান নির্বাচন কমিশনার ও যশোর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এ্যাডঃ মোঃ ইসহক, বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার কাজী আজম, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপি’র আহবায়ক নাজিম উদ্দিন ও যুগ্ম আহবায়ক মোঃ শাহাব উদ্দিন , সদস্য ও সাবেকচেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, আবু তাহের ভারত, নাসিমুল গনি বল্টু, শার্শা উপজেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম মনি প্রমুখ।

ফরম জমা অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর জেলা বিএনপি মনোনীত প্রধান নির্বাচন কমিশনার ও যশোর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এ্যাডঃ মোঃ ইসহক বলেন, বর্তমান সরকার বাকশালী কায়দায় বিনা ভোটে সরকার গঠন করে অবৈধ্য ভাবেদেশ পরিচালনা করছে। তাই এই জুলুমবাজ াবৈধ্য সরকারকে হঠাতে আগামীর রাপষ্ট্র নায়ক তাকের রহমানেরনেতৃত্বে সারাদেশে বিএনপিকে পূর্নগঠন করতে এবং আগামঅ আন্দোলন সংগ্রামে প্রস্তুত হতে তৃনমুল পর্যায় কমিটি গঠন করা হচ্ছে। তারই অংশ হিসেবে বেনাপোল পৌর বিএনপি’র দল গঠনে দায়িত্ব প্রাপ্ত হয়ে শহীদ জিয়ার রেখে যাওয়া জনগনের গনতন্ত্র প্রতিষ্ঠায় তৃনমুল পর্যায় সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে বিএনপি’র কমিটি গঠনে কাজ করছি।

তাই তিনি তৃনমুল পর্যায় যোগ্য ও সাহসী নেতা কর্মিদের এগিয়ে আসতে আহবান জানিয়েছেন। এ ছাড়া আগামী দিনে সরকার পতনের আন্দোলনে সকল কেন্দ্রীয় কর্মসূচী পালনে শরীক হতে খুলনা বিভাগীয় কেন্দ্র কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অতিতের হাতকে শক্তিশালী করতে এবং রাজপথে নামার জন্য ঐক্যবদ্ধ হতে আহবান জানিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পৌর বিএনপি’র আহবায়ক নাজিম উদ্দিন বলেন, শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশে বেনাপোল পৌর বিএনপি’র প্রতিটি ওয়ার্ডে সভাপতি/ সাধারন সম্পাদক/ সাংগঠনিক সম্পাদক পদে ৩৪ জন নেতা কর্মির কাছে ফরম বিতরন করেছেন।

বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ শাহাব উদ্দিন জানান, আগামী ২৩ জুলাই বেনাপোল পৌর বিএনপি ’র সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে বেনাপোল পৌর বিএনপি’র ৯ টি ওয়ার্ডে ৯টি ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit