শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

‘অনন্য কীর্তি’তে সোবার্স-বোথাম-ক্যালিসের পাশে অ্যান্ডারসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। জেমি নামের সমধিক পরিচিত এই পেসার তার টেস্ট ক্যারিয়ারে ১০০ উইকেট ছুঁয়েছেন সেই ২০০৭ সালে। টেস্ট ইতিহাসের সফলতম এই পেসারের উইকেট ছাড়িয়ে গেছে সাড়ে ৬শ। ব্যাট হাতে হাজার রানও পেরিয়ে গেছেন বছর সাতেক আগে। এবার ক্যাচেরও সেঞ্চুরি হয়ে গেল তার। দারুণ এক ‘ট্রিপল’ অর্জন করে ইংলিশ পেসার নাম লেখালেন রেকর্ড বুকে।

সোমবার ভারতের বিপক্ষে চলতি এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে শ্রেয়াস আইয়ারকে বিদায় করা ক্যাচটিই ছিল অ্যান্ডারসনের শততম ক্যাচ। ১০০ উইকেট, ১ হাজার রান ও ১০০ ক্যাচের সমন্বয়ে ‘ট্রিপল’ মাইলফলকের দেখা পাওয়া টেস্ট ক্রিকেটের ষষ্ঠ ক্রিকেটার এই জেমি-ই।

সবার আগে এই ‘ট্রিপল’ করে দেখাতে পারেন স্যার গ্যারি সোবার্স। টেস্ট ইতিহাসের সেরা অলরাউন্ডার খ্যাত এই ক্যারিবিয়ান কিংবদন্তি তার ক্যারিয়ার শেষ করেন ৯৩ টেস্টে ৮ হাজার ৩২ রান, ২৩৫ উইকেট ও ১০৯টি ক্যাচ নিয়ে।

দীর্ঘদিন পর হলেও সোবার্স তার এই যাত্রায় সঙ্গী হিসেবে পান আরেক কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামকে। ইংলিশ এই কিংবদন্তি তার উজ্জ্বল টেস্ট ক্যারিয়ারে ১০২ ম্যাচে ৫ হাজার ২০০ রান, ৩৮৩ উইকেট ও ১২০টি ক্যাচ নিয়েছেন।

বোথামের পর এই তালিকায় নাম লেখান আরেক ক্যারিবীয় তারকা কার্ল হুপার। তিনিও খেলেছেন বোথামের সমান ১০২ টেস্ট। যদিও অলরাউন্ডারদের আলোচনায় সেভাবে কার্ল হুপারের নাম উঠে আসে না। তবে একসময় তিনি ছিলেন দারুণ কার্যকর। তুমুল প্রতিভাবান হলেও অনেকের মতে স্রেফ খামখেয়ালিপনায় ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করতে পারেননি এই ক্যারিবিয়ান। তারপরও তার নামের পাশে আছে ৫ হাজার ৭৬২ রান, ১১৪ উইকেট ও ১১৫টি ক্যাচ।

অ্যান্ডারসনের মতোই স্পেশালিস্ট বোলারদের মধ্যে এই রেকর্ডে নাম আছে কেবল শেন ওয়ার্নের। তবে অলরাউন্ডার না হলেও এই লেগ স্পিন কিংবদন্তির ব্যাটের ধারও খারাপ ছিল না। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেন ৩ হাজার ১৫৪ রান। সেঞ্চুরি না করেও টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ডও একমাত্র শেন ওয়ার্নের। পাশাপাশি দুর্দান্ত এই স্লিপ ফিল্ডার ক্যাচ নিয়েছেন মোট ১২৫টি।

এই রেকর্ডে আরেকটি নামও খুব অনুমিত। সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে অনেকেই যাকে সোবার্সের কাতারে বা আশেপাশে রাখেন, তিনি জ্যাক ক্যালিস। ১৬৬ টেস্টের অসাধারণ এক ক্যারিয়ারে প্রোটিয়া এই কিংবদন্তির রান ১৩ হাজার ২৯০, উইকেট ২৯২টি সঙ্গে ক্যাচ নিয়েছেন ২০০টি।

টেস্টে উইকেটকিপারদের ছাড়া ২০০ ক্যাচ নেয়া মাত্র তিন ফিল্ডারের একজন এই জ্যাক ক্যালিস। ২১০ ক্যাচ নিয়ে সবার ওপরে রাহুল দ্রাবিড়, আর ২০৫ ক্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মাহেলা জয়াবর্ধনে।

এদিকে, অ্যান্ডারসনকে দিয়ে ১০০ ক্যাচ নেয়া ফিল্ডার টেস্টে এখন মোট ৪০ জন। এজবাস্টন টেস্টের শেষ দিনের আগ পর্যন্ত তার উইকেট সংখ্যা ৬৫৭টি এবং রান ১ হাজার ২৮৪।

কিউএনবি/অনিমা/০৫.০৭.২০২২/বিকাল ৩.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit