বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
তিন ডিসিপ্লিনে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা গোপন বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আধুনিক জীবনের জন্য মানুষের মস্তিষ্ক তৈরি হয়নি, দাবি বিজ্ঞানীদের শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত? ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

রংপুর ও সিলেটে আবার বন্যা হতে পারে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : দেশের উত্তরের রংপুর, উত্তর-পূর্বাঞ্চলের সিলেটসহ বিভিন্ন স্থানে চলতি মাসেই (জুলাই) স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জুলাই মাসের দ্বিতীয়ার্ধে ভারি বৃষ্টির কারণে এই বন্যা হতে পারে। দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। 

রোববার আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান। বৈঠক শেষে আজিজুর রহমান বলেন, জুলাই মাসের প্রথমার্ধে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে মৌসুমি ভারি বৃষ্টিপাতজনিত কারণে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে সামান্য কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানান তিনি।আজিজুর রহমান আরও বলেন, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। জুলাই মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এছাড়াও সারা দেশে দুই থেকে তিনদিন বিজলি চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে বলেও আভাস দেন এই কর্মকর্তা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit