রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আইয়ুব বাচ্চুর স্মরণে ‘পিছুটান’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৫৬ Time View

বিনোদন ডেস্ক : কিংবদন্তি রক গায়ক-গিটারিস্ট আইয়ুব বাচ্চু। এই গিটারের জাদুকরকে স্মরণ করে জনপ্রিয় গায়ক তৌসিফ আহমেদের সুর ও সঙ্গীতে প্রথমবার কণ্ঠে গান তুললেন নবীন গায়ক শামসুল হক শামস। গানের শিরোনাম ‘পিছুটান’। লিখেছেন এম ইমরান।

সম্প্রতি গায়ক তৌসিফ আহমেদ নবীন গায়কদের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন। যারা গান করতে আগ্রহী কিন্তু ভালো সুযোগ পাচ্ছে না তাদের জন্য এই উদ্যোগ তৌসিফের। আর এমন সুযোগ লুফে নিলেন শামস। তার গানের শুভ সূচনা করতে চান প্রিয় গায়ককে স্মরণ করে।

শামস বলেন, ছোট বেলা থেকেই আমি গান পছন্দ করি। আর আইয়ুব বাচ্চু আমার খুবই প্রিয় একজন শিল্পী। অনেক দিনের ইচ্ছে ছিল গান করার। অবশেষে সেই সুযোগ করে দিলেন আরেক প্রিয় শিল্পী তৌসিফ ভাই। প্রথম গানটি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ দিয়ে গাইতে। কতটুকু পেরেছি তা দর্শক ভালো বলতে পারবেন। আশা করছি, সবার গানটি পছন্দ হবে।

তৌসিফ বলেন, আমি নতুনদের জন্য ব্যতিক্রম একটি উদ্যোগ নিয়েছি। তাদের মধ্যে অন্যতম একজন শামস। তার গায়কী খুবই ভালো। আশা করছি, শামসের প্রথম গানটি সবার ভালো লাগবে। দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে গানটি মুক্তি পাবে।

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit