বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

‘ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার অনুমতির সম্ভাবনা নেই’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : পদ্মা সেতুতে বেপরোয়া গতিতে চালানো এবং দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির ঘটনায় সেতুতে মোটরসাইকেল চলাচলের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞা আসন্ন ঈদুল আজহার আগে উঠছে না।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই। 

জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা নিয়ে ওনারা (কর্তৃপক্ষ) কাজ করছেন। পদ্মাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ (এআই) ক্যামেরা বসবে। স্পিডগানও বসানো হচ্ছে। এগুলো বসলে তারপর ওনারা কমফোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, কী করা যায়।’এটা ঈদের আগে হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঈদের আগে হওয়া খুব ডিফিকাল্ট বলে আমার মনে হচ্ছে।ঈদের আগে মনে হয় না, এটা হবে।’

গত ২৫ জুন উদ্বোধনের পরদিন সকাল ৬টায় খুলে দেওয়া হয় দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে উঠতে রীতিমতো পাল্লা দেওয়া শুরু হয় বাইকারদের।১০০ টাকা টোল দিয়ে সেতুতে উঠে বাইকারদের অনেকেই নিয়ম না মেনে হুল্লোড়ে মাতেন। বেপোরোয়া গতিতে বাইক চালাতে শুরু করেন অনেক। ওইদিন সন্ধ্যায় সেতুতে মোটরসাইকেলে চড়ে মোবাইলে ভিডিও করার সময় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান দুই তরুণ। এই দুর্ঘটনার পরই সেতুতে মোটরসাইকেল ওঠা নিষিদ্ধ করে সেতু বিভাগ। চালুর একদিন পরই এই সিদ্ধান্তে দুর্ভোগে পড়েন বাইকাররা।

এ প্রেক্ষাপটে ২৮ জুন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতুতে স্পিডগান ও সিসি ক্যামেরা বসানোর পর মোটরসাইকেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit