বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে জোট গঠনের প্রস্তুতি আরব আমিরাতের মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, পেলেন পাশে থাকার আশ্বাস মালিঙ্গার রেকর্ড ছাড়িয়ে গেলেন জাদেজা বিয়ে করেছেন সিমরিন লুবাবা

আখাউড়ায় কোরবানি উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত ইটনা লক্ষিপুরের ১০মন ওজনের লাল বাহাদুর 

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৩৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আখাউড়ায় দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে ১০ মণ ওজনের একটি দেশি শাহীওয়াল ষাঁড়। প্রায় ৬ ফুট উচ্চতার গরুটি দেখতে টকটকে লাল হওয়ায় এর নাম রাখা হয়েছে লাল বাহাদুর। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা লক্ষিপুর গ্রামে নিজ বাড়িতে পরম মমতায় এই গরুটিকে লালন পালন করেছে গরুর মালিক মোঃ জয়নাল আবেদীন।বিক্রির জন্য গরুটির দাম চাওয়া হচ্ছে দুই লাখ টাকা।

জয়নাল আবেদীন জানান গরুটির বয়স প্রায় ৩০মাস, এটিকে প্রাকৃতিক ঘাস ও দেশীয় পদ্ধতিতে বিশেষ যত্ন নিয়েই বড় করে তোলা হয়েছে। সঙ্গে বিশেষ খাবার হিসেবে তাকে দেওয়া হয় কলা ও নানা রকম ফলমূল। এছাড়া প্রতিদিনের খাবার হিসেবে কাচা ঘাস, খড়, গম, ভুসি ও খৈল খাওয়ানো হয়। গরুর মালিক জয়নাল আবেদীন আরও বলেন, বড় গরু পালন করা খুবই কষ্টসাধ্য।
প্রতিবছর কোরবানির ঈদকে কেন্দ্র করে বিক্রির জন্য আমি একটি করে গরু দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করে থাকি। গত বছর একটি ষাড় গরু দুই লক্ষ টাকায় বিক্রি করেছি। এবছরও আমি আমার ছেলে মেয়ের মত গরুটিকে অনেক আদর যত্ন করে লালন পালন করেছি। কোন ধরনের মোটাতাজাকরণ পদ্ধতি গ্রহণ করি নাই, যা আছে সম্পূর্ণটাই প্রাকৃতিক। 
যদি কোন ক্রেতা কোরবানির জন্য এটিকে ক্রয় করতে চান, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার 01742171938 

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit