বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অব এভিয়েশনের সমাবর্তন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৯২ Time View

ডেস্ক নিউজ : বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অব এভিয়েশনের শিক্ষার্থীদের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, অ্যাড. শামীমা আক্তার খানম এমপি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আবদুল্লাহ আল মাহমুদ জামান, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার (পিএমজেএফ), পিআরসন এড এক্সেল বাংলাদেশের আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অব এভিয়েশনের হেড অব সেন্টার, ক্যাপ্টেন সিফাত মো. রাফসান জানি।

প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বিভিন্ন বিষয়ে লেখাপড়া করেছো এবং এসব বিষয়ে জ্ঞান অর্জন করেছো। শিক্ষার নামে শুধু শাস্ত্র-জ্ঞান অর্জন নয়। শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জনের মাধ্যমে মনের জানালা খুলে দেওয়া, মনকে বিকশিত আর উন্মুক্ত করা।  সেই সঙ্গে নিজের পরিবারের, সমাজের এবং দেশের জন্য সাধ্যমতো কন্ট্রিবিউশন করা। তোমাদের শিক্ষা যেন মেধা এবং দেশপ্রেমের মূলমন্ত্র হয়। এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি এবং পেশাগত জীবনে তোমাদের সাফল্য প্রত্যাশা করছি। 

লায়ন এম কে বাশার বলেন, আজকের দিনটি তোমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। একই সাথে এটি আনন্দেরও দিন। আমি সৌভাগ্যবান যে, তোমাদের সাথে এই আনন্দের দিন কাটাতে পারছি। আমি নিশ্চিত যে, তোমরা একদিন জীবনে প্রতিষ্ঠিত হবে। তোমরা সমাজ, জাতি, দেশ কিংবা পৃথিবীকে কিছু দিতে শুরু করবে। তখন তোমাদের এই দিনটির কথা মনে থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাংসদ শামীমা আক্তার খানম বলেন, আমি শুধু একটা বিষয় আলাদাভাবে মনে করিয়ে দিতে চাই। তোমরা মনে রেখো, প্রযুক্তিকে ব্যবহার করবে, কিন্তু প্রযুক্তি যেন কখনোই তোমাদের ব্যবহার করতে না পারে। 

স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যাপটেন সিফাত মো. রাফসান জানি বলেন, সমাবর্তন মানে এক সঙ্গে মিলিত হওয়া কিংবা বিদায়ী বেদনার মুহূর্ত। অন্যভাবে বলা যায়, সমাবর্তন মানে শিক্ষা জীবনের অর্জনের স্বীকৃতি প্রাপ্তির দিন। আমি তোমাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট এবং সম্মাননা পদক প্রদান করা হয়। ফটোসেশনের পর ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit