শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

রাশিয়ার সেনা ডিপোতে বিস্ফোরণের ভিডিও প্রকাশ ইউক্রেনের

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক :ইউক্রেনের  পূর্বাঞ্চলে রাশিয়ার একটি সেনা ডিপোতে বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভিডিওতে দেখা গেছে, শক্তিশালী বিস্ফোরণের পর আগুন লেগে গেছে। আকাশে ধোঁয়ার কুণ্ডুলি উড়ছে। তবে ফুটেজে বিস্ফোরণের সঠিক অবস্থান, তারিখ বা অন্য কিছু বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এমন সময় এই ভিডিওটি প্রকাশ করা হলো যখন ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমের শহর লিসিচানস্ক সম্পূর্ণ দখলে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর)জানিয়েছে। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত তিন দিনে রুশ সেনারা লিসিচানস্ক তেল সংশোধনাগার, মেট্রোসকায়া খনি, গেলাটিন প্ল্যান্ট এবং তোপোলেভকার বসতি নিয়ন্ত্রণে নিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফট্যানেন্ট জেনারেল ইগোর কোনাশেনকভ বলেন, লিসিচানস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটার দৃশ্য দেখা যাচ্ছে।

ফেব্রুয়ারিতে হামলার শুরুর পর ইউক্রেনের রাজধানী কিয়েভে কাছাকাছি চলে গিয়েছিল রুশ সেনারা। কিন্তু কিয়েভ ও অন্য শহর নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়ে মার্চে নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। এর পর দোনবাসকে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়।

এখন দোনবাসের শিল্পাঞ্চল দখলে নজর রাশিয়ার। দেশটির দাবি, ইউক্রেন সেখানে রুশভাষীদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। মস্কো এ অঞ্চলকে গুরুত্ব দেওয়ার পর থেকে বেশ সাফল্য পেয়েছে বলা যায়। সম্প্রতি গুরুত্বপূর্ণ সেভেরোদোনেৎস্ক এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা। এখন তারা লিসিচানস্ক দখলে অতিমাত্রায় তৎপর হয়ে ওঠেছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit