শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

‘জাতিসংঘ বিলুপ্ত হলেই শুধুমাত্র রাশিয়াকে…’

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেসক্ : রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ থেকে বহিস্কার করার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। তার এমন আহ্বানের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলইয়ানস্কি।

তিনি বলেছেন, রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বহিস্কার বা বের করে দেওয়া সম্ভব যদি পুরো জাতিসংঘই বিলুপ্ত করে দেওয়া হয় এবং এমন নতুন একটি সংগঠন তৈরি করা হয়। স্লোভিয়েভ লাইভ টিভি নামক একটি গণমাধ্যমকে রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি বলেন, সাধারণত, সব সাধারণ মানুষ বুঝবে এটি সম্ভব হবে যদি জাতিসংঘ বিলুপ্ত করে দেওয়া হয় এবং নতুন একটি তৈরি করা হয়। 

রাশিয়ার ডেপুটি স্থায়ী সদস্য এর আগে শনিবার স্থানীয় সময় সকালে জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে নিরাপত্তা পরিষদে কথা বলার সুযোগ দেওয়া হয় সদস্য দেশগুলোর সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই। যা নিয়মের পরিপন্থি। জেলেনস্কি নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে রাশিয়াকে জঙ্গি রাষ্ট্র এবং তাদেরকে পরিষদ থেকে বের করে দেওয়ার আহ্বান জানান। রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। যে কোনো সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা আছে তাদের। 

সূত্র: টাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit