বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

সুনামগঞ্জবাসীর দুঃখ-দূর্দশা দূরীকরণে এ্যাকশন প্ল্যান তৈরি করা হবে

সাজিদুল হক ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৮১ Time View

সাজিদুল হক ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন ‘সুনামগঞ্জবাসীর দুঃখ-দূর্দশা দূরীকরণে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে একটি এ্যাকশন প্ল্যান তৈরি করা হবে। যাতে সুনামগঞ্জবাসী এ বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে।’ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দূর্গতদের পুনর্বাসনের বিষয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ‘পানি অনেক নেমে গেছে। কিন্তু মানুষের দুর্ভোগ রয়ে গেছে। অনেক ঘরবাড়ি, মজুদকৃত খাবারসহ ঘরের ব্যবহৃত জিনিসপত্র নষ্ট হয়েছে। তাই এখানকার মানুষের দাবি আমরা যেন মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি নগদ অর্থ, চাল এবং শুকনো খাবার বিতরণ কার্যক্রম আরও দুই সপ্তাহ চালিয়ে যাবো।’বন্যা দূর্গতের পুনর্বাসনের ব্যাপারে উপমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে পুনর্বাসনের জন্য পর্যাপ্ত পরিমাণ টিন ও নগদ টাকা দেওয়া হবে। মাটি ও এলজিইডির ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামত করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’

ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবনে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম তাজুল ইসলাম এমপি, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে বন্যা দূর্গতদের পুনর্বাসনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য দেন। পরে উপমন্ত্রী ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit