শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ই-কমার্স সেক্টরে বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ডিজিটাল বাংলাদেশে নিত্য-নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি হচ্ছে, নানা ধরনের স্টার্টআপ নতুন উদ্যোগ বাজারে আসছে। ই-কমার্স সেক্টরে বিশাল একটি ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ই-কমার্স থেকে কেনাকাটা করতে আগ্রহবোধ করছে, স্বচ্ছন্দ্যবোধ করছে। যদিও এটা বলতেই হয় যে, দু’একটি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে, যেটা আমরা আশা করি না। সার্বিকভাবে ই-কমার্স প্রতিষ্ঠানের দিন দিন উন্নতি আরও বাড়বে। 

শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের পদ্মা হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, নতুন ই-কমার্স প্রতিষ্ঠান পদ্মা বাজার ডটকম বাজারে প্রবেশ করেছে। আমি আশা করছি তারা যে সৎ উদ্দেশ্যে এই ব্যবসায় এসেছে সেটা স্বার্থক হবে, সফল হবে। তারা নিজেরা ও ভোক্তারা লাভবান হবে। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পদ্মা বাজার ডটকম।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমি চাই নতুন স্টার্টআপ হিসেবে পদ্মা বাজার গ্রাহকের আস্থা ও পণ্যের মান ঠিক রেখে ভালো করুক, দোয়া করি অগ্রগতি অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখুক। পদ্মা বাজার ডটকমের চেয়ারম্যান রইসুল খান বলেন, পদ্মা বাজার বাংলাদেশের মানুষের পণ্য চাহিদা মেটাতে নতুন দুয়ার উন্মোচন করবে। সেবার মান দিয়েই পদ্মা বাজার মানুষের হৃদয়ে স্থান করে নেবে। পদ্মা বাজার একযোগে সারা দেশে সেবা প্রদান করবে এবং ক্রমান্বয়ে মাল্টিন্যাশনাল কোম্পানী হিসেবে আত্মপ্রকাশ করবে। আজ থেকে গ্রাহকরা তাদের পছন্দের পণ্য ক্রয় করতে পারবেন এবং মার্কেটপ্লেসকে দিন-দিন আরও সমৃদ্ধ করা হবে।
 

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit