শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম

সপ্তাহটা কেমন যাবে, জেনে নিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১২৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রাশিফলের পক্ষে-বিপক্ষে, বিশ্বাস করা, না করা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। তারপরও প্রতিদিনি সকালে পত্রিকার পাতায় নিজের রাশিফল দেখার মতো মানুষ কম নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড. মার্গারেট হ্যামিলটনের ভাষ্য, সংবাদপত্রে প্রকাশিত ৭০ শতাংশ রাশিফলে থাকে ইতিবাচক কথা। আর রাশিফল পড়ে মানুষ দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা, উদ্বেগ থেকে এক ধরনের মুক্তির পথ খোঁজে। তবে নানা কারণে জীবনে যেমন ব্যর্থতা থাকে, পাশাপাশি মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে মানুষ নিজেই তার ভাগ্য গড়ে নিতে পারে।

মিলিয়ে নিন আপনার এ সপ্তাহের (২ থেকে ৮ জুলাই) রাশি…

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
মেষ রাশির বন্ধুদের জন্য বলবো এ সপ্তাহটা আপনার জন্য বেশ ভাল যেতে পারে। টুকটাক সমস্যাগুলো সমাধানের পথে এগিয়ে আসতে পারে। হাতে টাকা পয়সা চলে আসতে পারে। আটকে ছিল এমন কোন কাজ বা অর্থপ্রাপ্তি ঘটতে পারে। পরিবারে সুখ-শান্তি বা আনন্দের পরিবেশ বজায় থাকবে। প্রেম বা দাম্পত্য জীবন সুখকর হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বৃষ রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা কিছুটা মিশ্র ফলদায় হতে পারে। তবে ব্যবসা বা চাকরি শুভ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। হাতে টাকা-পয়সা চলে আসলেও খরচের চাপ বেড়ে যাওয়া আয়-ব্যয় সমান মনে হতে পারে। কারো কারো জমানো টাকায় হাত পড়তে পারে। বুঝে সামলে চলুন, ছোটখাট সমস্যা থেকে নিজেকে দূরে রাখুন। প্রেম-রোমান্স তেমন শুভ নয়, তবে বিনোদন বা বেড়ান শুভ হতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)
মিথুন রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা কিছুটা মিশ্র ফলদায়ক হতে পারে। তবে শত্রু থেকে সাবধান থাকা উচিত। সমাধান হতে চলেছে কোন শুভ কর্মের। কেউ কেউনতুন কাজকর্ম পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। হাতে টাকা-পয়সা চলে আসবে তবে আয় ব্যয় প্রায় সমান হওয়াই সঞ্চয় শূন্য। প্রেম-রোমান্স বা বন্ধুত্বে আর্থিক প্রয়োজন বাড়তে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
কর্কট রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা বেশ ভাল যেতে পারে। দূর থেকে কোন সুসংবাদও পেতে পারেন। ভ্রমণ যোগের সম্ভাবনা যথেষ্ট, তবে জার্নিতে সাবধান থাকতে হবে। অথবা কিছুটা চিন্তা আপনাকে অস্থির করে তুলতে পারে। পরিবারে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকতে পারে। শরীর সুস্থ্য থাকবে। প্রেম রোমান্স দাম্পত্য বেশ কিছুটা শুভ ফলদায়ক হতে পারে। বুঝে সামলে চলুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সিংহ রাশির জাতক-জাতিকার জন্য বলবো এ সপ্তাহটা আপনার জন্য বেশ শুভ হতে পারে। ব্যবসা বাণিজ্যে যথেষ্ট বৃদ্ধির যোগ রয়েছে। কাজকর্মে বেশ উদ্যম বেড়ে যেতে পারে। চাকরিতে দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সমাজ সেবা বা পরোপকারে কিছু সময় ব্যয়িত হতে পারে। পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। কারো কারো পেটের অসুস্থতা কষ্ট দিতে পারে। তবে প্রেম-রোমান্স দাম্পত্য শুভ।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কন্যা রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা বেশ ভাল যেতে পারে। কর্মস্থলে আপনার অবস্থান বা গুরুত্ব কিছুটা বাড়তে পারে। ব্যবসা বাণিজ্য বেশ শুভ হতে পারে। তবে কেউ কেউ চাকরি বা ব্যবসা পরিবর্তনের জন্য চেষ্টা করতে পারেন। মনের মাঝে জমে থাকা কোন বিষয় সামনে চলে আসতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভাল তাকবে। প্রেম রোমান্স বা দাম্পত্য শুভ হতে পারে। বন্ধুদের দ্বারা উপকৃত হতে পারেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
তুলা রাশির জাতক জাতিকার জন্য এ সপ্তাহটা বেশ ভাল যেতে পারে। তবে কারো কারো মানসিক দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিলতা তৈরি হতে পারে। এর জন্য কারো দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেম বা বন্ধুত্বে প্রতারিত হতে পারেন। দূর থেকে কোন বিভ্রান্তকর তথ্য আপনাকে অস্থির করতে পারে। বিদেশ যাত্রায় সতর্ক থাকুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা মিশ্র ফলদায়ক হতে পারে। কাজকর্মে গাফিলতি তৈরি হতে পারে। উদাসীনতা বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীর কিছুটা কষ্ট দিতে পারে। তবে ধর্ম চর্চা দান-ধ্যান প্রভৃতিতে মনের শান্তি বাড়তে পারে। হঠাৎ কোন লাভদায়ক ঘটনাও আপনাকে আনন্দিত করতে পারে। প্রেম বা রোমান্স তেমন শুভ নাও হতে পারে। বুঝে সামলে নিজেকে নিজের মত করে পরিচালিত করতে পারলে ভাল করবেন।

ধনু (২৩ নভেম্বর-২০ ডিসেম্বর)
ধনু রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা বেশ মিশ্রফলদায়ক হতে পারে। কিছু ভাল ঘটনা যেমন আপনাকে আনন্দি করতে পারে ঠিক তেমনি মনে কষ্ট পাওয়ার মত কোন ঘটনাও ঘটতে পারে। সতর্ক না থাকলে আর্থিক ক্ষতির সম্ভাবনা যেমন আছে তেমন কারো কারো হাতে টাকা পয়সা চলে আসতে পারে। তবে ঘরে বা পরিবারে বাদ-বিবাদ পরিহার করে চলতে পারলে ভাল করবেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মকর রাশির জাতক-জাতিকার জন্য চলতি সপ্তাহ কিছুটা প্রতিকূলতা দিয়ে সাজানো। ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে অহেতুক বাদ-বিবাদে জড়াতে পারেন। হয়ত কিছু সুযোগও পেতে পারেন, তবে তা কাজে লাগানো তেমন সহজ নাও হতে পারে। মাথা ঠাণ্ডা রেখে অহেতুক বাদ-বিবাদ পরিহার করে যুক্তি বুদ্ধির আলোকে নিজেকে পরিচালিত করতে পারলে ভাল করবেন। প্রেম-রোমান্স এবং দাম্পত্তে সাবধানতা মেনে চলুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা বেশ চাপের ভেতর দিয়েই যেতে পারে। কাজকর্মের অসফলতা আপনাকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে। বাড়তে পারে দুশ্চিন্তা, কাজকর্মে ঢিলেমী আসতে পারে। চাকরি ব্যবসায় মধ্যম ভাব বিরাজ করবে। একটু সতর্কতার সাথে বুঝে সামলে নিজেকে নিজের মত করে পরিচালিত করতে পারলে ভাল করবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মীন রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা ভেল ভাল যেতে পারে। তবে ব্যবসা বাণিজ্যে গতি আসতে পারে, চাকরিতে আপনার অবস্থান ভাল থাকবে। তবে খরচের চাপ বেড়ে যেতে পারে। দূর থেকে সুসংবাদও পেতে পারেন। কাজেকর্মে এক ধরনের উৎসাহ-উদ্দীপনা বাড়তে পারে। পরিবারে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকবে। প্রেম-রোমান্স ও বন্ধুত্ব এ সপ্তাহ বেশ শুভ যেতে পারে। একটু বুঝে চলতে পারলে ভাল।

-ড. বিশ্বজিৎ হালদার

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit