শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময়

ভারতের মণিপুরে ভূমিধস: মৃত্যু বেড়ে ৮১, নিখোঁজ অনেকে

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুরে রাজ্যে ভয়াবহ ভূমি ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। এ ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে অনেকেই।

সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, পরিস্থিতি এতটাই জটিল যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়েও সব মৃতদেহ উদ্ধার করতে এখনও দুই থেকে তিন দিন সময় লাগবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “রাজ্যের ইতিহাসে বুধবারের এই ভূমিধস সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এই বিপর্যয়ে আমরা এখন পর্যন্ত ৮১ জনকে হারিয়েছি। তার মধ্যে রয়েছেন টেরিটোরিয়াল আর্মির ১৮ জওয়ান। এখনও ধসের ফলে আটকে আছেন ৫৫ জন। সব মৃতদেহ উদ্ধার করতে এখনও দুই থেকে তিনদিন সময় লাগবে।”

উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা সদস্যদের পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ঘটনাস্থলে প্রচুর কাদা থাকায় গাড়ি চলাচল খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই উদ্ধারকাজে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সূত্র: জিনিউজ

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit