শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

যানজট কমাতে এক্সপ্রেসওয়েতে বাড়লো টোল প্লাজার কাউন্টার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) বাড়ানো হয়েছে টোল প্লাজার কাউন্টারের সংখ্যা। প্রথম দিন ১ জুলাই এর সংখ্যা কম থাকায় কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

মোট ১০টি টোল প্লাজা থাকলেও চালু রয়েছে ৭টি। এর মধ্যে ৫টি বুথে নেয়া হয় ঢাকা থেকে আসা গাড়ির টোল। বাকি দুইটি বুথের মাধ্যমে নেয়া হয় ঢাকাগামী যানবাহন থেকে টোল।

টোল প্লাজার কয়েকজন কর্মকর্তা জানান, শুক্রবার টোল আদায়ের প্রথম দিনে সড়কে গাড়ির অনেক চাপ ছিল। কয়েকটি কাউন্টার বন্ধ থাকায় টোল আদায়ে ধীরগতিতে যানজটের সৃষ্টি হয়। পরে বন্ধ থাকা কাউন্টারগুলো চালু করা হয়। আশা করছি এখন যানজট অনেকটা কমে যাবে।

উল্লেখ্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী ৫৫ কিলোমিটার এই এক্সপ্রেসওয়ের নাম দেওয়া হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে। পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ২৩ কিলোমিটার এই মহাসড়ক ব্যবহার করলে একটি বড় বাসকে দিতে হবে ২০০ টাকা, মিনিবাস ১১০ টাকা, মাইক্রোবাস ৯০ টাকা, প্রাইভেট কার ৫৫ টাকা, মোটরবাইক ১০ টাকা।

এ ছাড়া ট্রাকের ক্ষেত্রে ট্রেইলর ট্রাকের (সবচেয়ে বড় ট্রাক) টোল ধরা হয়েছে ৬৭৫ টাকা, ভারী ট্রাকের ক্ষেত্রে ৪৪০ টাকা এবং মাঝারি আকারের ট্রাকের ক্ষেত্রে ২২০ টাকা দিতে হবে।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit