শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময়

ইউক্রেনে আইএস জঙ্গি পাঠাচ্ছে সিআইএ: স্পুতনিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার গণমাধ্যম স্পুতনিকের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিরিয়ার উত্তর-পূর্ব অংশে কুর্দিদের নিয়ন্ত্রিত কারাগার ও শিবিরে থাকা আইএস জঙ্গিদের ইউক্রেনে পাঠানোর জন্য সিআইএ কাজ করছে।

রুশ গণমাধ্যটির খবরে আরও বলা হয়েছে, আইএসের ৯০ জন জঙ্গিকে যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে।

এদের বেশির ভাগই ইউরোপীয় ইউনিয়নের নানা দেশ, ইরাক, চেচনিয়া ও চীনের জিনজিয়াং অঞ্চলের নাগরিক। তাদের আপাতত সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি আল-তানফে জড়ো করা হচ্ছে।

তারা পূর্ব ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার সামরিক ইউনিটগুলোর বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে তারা বর্তমানে মার্কিন ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে। তাদের গড়ে তোলছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চার মাসে গড়াল। এর মধ্যে নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। রাশিয়াকে একঘরে করেছে পশ্চিমা বিশ্ব। একে অপরকে দোষ চাপাচ্ছে দুপক্ষ। যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই।

এরই মধ্যে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনের পক্ষে লড়াইয়ের জন্য সিরিয়ার আইএস জঙ্গিদের নিয়োগ দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit