শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময়

‘ওডেসায় হামলায় পুতিনকে অবশ্যই জবাবদিহি করতে হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ওডেশাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় রাশিয়াকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে বলে হুশিয়ারি দিয়েছে জার্মানি। 

শুক্রবার ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অ্যাখায়িত করেছে জার্মান সরকার।

জার্মানি সরকারের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, ‘এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে’।

শুক্রবার ভোরে ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা (এসবিইউ)। এদের মধ্যে দুই শিশু রয়েছে। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার পর ছয় শিশুসহ ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইউক্রেনের অভিযোগ, রুশ বোমারু বিমান থেকে তিনটি ‘এক্স-২২’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যদিও মস্কো এই হামলার দায় অস্বীকার করেছে।

কৃষ্ণ সাগরের কৌশলগত ফাঁড়ি স্ন্যাক আইল্যান্ড (সাপের দ্বীপ) থেকে রুশ সেনাদের বিতাড়িত করার একদিন পর এই হামলা চালানো হলো।

সূত্র: আলজাজিরা।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit