শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময়

পাকিস্তানে ৩ মাসে ৪ বার বাড়লো জ্বালানি তেলের দাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানে যেমন হৈ চৈ ফেলেছে, ঠিক ততটাই তুলকালাম সৃষ্টি করেছে জিনিসপত্রের দাম বৃদ্ধিতে। শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসবার পর থেকে ৩ মাসে ৪র্থ বারের মত বৃদ্ধি পেয়েছে তেলের দাম। পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম নতুন মূল্য অনুযায়ী লিটারপ্রতি ১৪ থেকে ১৮ রুপি বেশি গুনতে হচ্ছে সেদেশের জনসাধারণকে।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই থেকে পেট্রোলের দাম লিটারপ্রতি ১৪ রুপি ৮৫ পয়সা বেড়ে ২৪৮ রুপি ৭৪ পয়সা হয়েছে। অন্যদিকে, হাই স্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ২৭৬ রুপি ৫৪ পয়সা, বাড়ানো হয়েছে ১৩ রুপি ২৩ পয়সা। কেরোসিনের দাম সর্বোচ্চ ১৮ রুপি ৮৩ পয়সা বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ২৩০ রুপি ২৬ পয়সায়। 

এ নিয়ে গত এপ্রিলের পর থেকে চার বার দাম বাড়ানো হলো। প্রথম বার গত ২৬ মে পেট্রোলের দাম এক লাফে ৩০ রুপি বাড়ানো হয়। এর এক সপ্তাহ যেতে না যেতেই গত ২ জুন বাড়ানো হয় আরো ৩০ রুপি। এরপর গত ১৫ জুন লিটারপ্রতি ২৪ রুপি বাড়ে পেট্রোলের দাম। আর এবার বাড়ল আরো প্রায় ১৫ রুপি।

অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিগত সরকারের নেওয়া বেশ কিছু কর্মসূচি তারা আবার শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তাই তাদেরও বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে।

অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, “ইমরান খানের সরকার প্রতি মাসে পেট্রো পণ্যের দাম লিটারপ্রতি চার রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে এ খাতে ভর্তুকি দেয়। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো চাপের মুখে পড়ে।”
সূত্র: জিও টিভি

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit